নাচের মহামারী
দি নিউজ লায়নঃ রহস্যময় আমাদের এই বিশ্ব। নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। এমনই এক রহস্যময় ঘটনা হল নাচের মহামারী। ১৫১৮ সালের জুলাই মাসের এই ঘটনা।এই সময় ইউরোপের তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। এই ঘটনাটিরও সূত্রপাত হয় ফ্রান্সে। জুলাই মাসের তীব্র গরমের এক দিন স্ট্রসবার্গ শহরের রাস্তায় অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচতে শুরু করেন মিসেস ত্রোফফেয়া নামের এক নারী।
কিছুতেই তাঁর নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরো ৩৪ জন ব্যক্তি তাঁর সঙ্গে নাচতে শুরু করে। এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয়। এইভাবে দেখতে দেখতে শহরের বিভিন্ন অংশে এই নাচ মহামারীর আকারে ছড়িয়ে পড়ল। যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় ৪০০ জন ব্যক্তি। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি।

Post a Comment